‘কম্বল পায়ে মোর খুব উবগার হলো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শীতে কী কষ্ট না পানু। আর অ্যানা আগে কম্বলডা পালে মোর কষ্ট কম হলোহিনি (হতো)। অ্যাকনো রাতত (রাতে) শীত লাগে। কম্বল পায়ে মোর খুব উবগার হলো।’ প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ও বন্ধুসভার সহযোগিতায় বিতরণ করা কম্বল পেয়ে এভাবেই অনুভূতি ব্যক্ত করলেন জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল গ্রামের বৃদ্ধ আমেজান বেওয়া। গত সোমবার ওই উপজেলায় আমেজান বেওয়ার মতো ১০০ জন দুস্থকে কম্বল দেওয়া হয়। এ ছাড়া শেরপুর, পটুয়াখালী, নেত্রকোনা সদর ও গলাচিপা উপজেলায় আরও ৪০০ জন দুস্থের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:জয়পুরহাট: সদর উপজেলার জামালপুর, তাজপুর, দোগাছী, বামনপুর, পুরানাপৈল, তাজুর মোড়, ধারকি, আমিড়া গ্রাম ও শহরের রেলওয়ে বস্তি এলাকার ১০০ জন দুস্থকে কম্বল দেওয়া হয়েছে। বেলা ১১টার দিকে শহরের শহীদ আবুল কাশেম ময়দানে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় জয়পুরহাট বন্ধুসভার দিলীপ সেন, আজাহার আলী, উত্পল মণ্ডল, মশিউর রহমান, কাফেজ উদ্দীন, সুলতান আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।পটুয়াখালী: সকাল সাড়ে ১০টার দিকে শহরে প্রথম আলোর কার্যালয় থেকে কম্বল বিতরণ করা হয়েছে। শহরের নবাবপাড়া, কলের পুকুরপাড়, কলেজ রোড, শিমুলবাগ, কাঠপট্টি, নতুন বাজার, চরপাড়া ও লাউকাঠি এলাকার ১০০ দুস্থকে এসব কম্বল দেওয়া হয়। কম্বল পেয়ে আবেগাপ্লুত কলের পুকুরপাড় এলাকার মাজেদা বেগম (৬০) জানান, এই প্রথম কেউ তাঁকে কম্বল দিল। শীতে আর তাঁকে কষ্ট করতে হবে না। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বন্ধুসভার স্বপন কুমার, মিজানুর রহমান, আল-আমিন, সুমাইয়া লিজা প্রমুখ।নেত্রকোনা: শহরের মোক্তারপাড়ার ঈদগাহ মাঠে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মোক্তারপাড়া, কুড়পাড়, সাতপাই, ঋষিপাড়াসহ কয়েকটি এলাকার ১০০ জনকে কম্বল দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মঞ্জুর এ এলাহী খান, নেত্রকোনা সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. আলফাজ উদ্দিন, নেত্রকোনা বন্ধুসভার আওরঙ্গজেব, মওদুদ মান্নান।গলাচিপা (পটুয়াখালী): গলাচিপা পৌর এলাকার ১০০ জন দুস্থের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বিকেল চারটার দিকে গলাচিপার বাংলাদেশ-তুর্কি ফ্রেন্ডশিপ স্কুলমাঠে দুস্থদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। এ সময় গলাচিপা বন্ধুসভার আবদুর রশিদ, জাহিদুল ইসলাম, মঈনুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. নিশাত উপস্থিত ছিলেন।শেরপুর: শেরপুর শহরের গোপালবাড়ী রোডের মেসার্স বার্তা বিপণী কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার ১০০ দুস্থ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল পাওয়া ব্যক্তিরা পৌরসভার গোপালবাড়ী, বটতলা, শেখহাটী, চকপাঠক, নারায়ণপুর, গৃদা নারায়ণপুর, চাঁপাতলী, মুন্সীবাজার, বাগরাকসা ও নৌহাটা এলাকা এবং সদর উপজেলার কুসুমহাটী ও হাতী আলগা গ্রামের বাসিন্দা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুগনিউর রহমান, বন্ধুসভার মলয় চাকী, রবিউল ইসলাম প্রমুখ।