‘কর আইনের সংস্কার করা হচ্ছে’
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ বলেছেন, প্রচলিত কর আইনের সংস্কার করা হচ্ছে। ইতিমধ্যে আয়কর আইন, ২০১২-এর খসড়া প্রণয়ন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের চাঁদমারীতে জাতীয় রাজস্ব বোর্ডের নারায়ণগঞ্জ কর অঞ্চল কার্যালয়ের উদ্বোধন ও স্থানীয় করদাতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নাসিরউদ্দীন আহমেদ বলেন, করদাতারা যাতে হয়রানি শিকার না হন, সে জন্য করদাতাবান্ধব আইন প্রবর্তন করছে বর্তমান সরকার। তিনি বলেন, করদাতাদের সুবিধার জন্য সারা দেশে অনলাইনে কর পরিশোধ ব্যবস্থা সমপ্রসারিত করা হয়েছে। নারায়ণগঞ্জ কর কমিশনার এ কে বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সৈয়দ মোহামঞ্চদ আমিনুল করিম, এম এ কাদের সরকার, নারায়ণগঞ্জ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম মহিবুল ইসলাম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক প্রবীর কুমার সাহা। মতবিনিময় শেষে নাসিরউদ্দীন আহমেদ নারায়ণগঞ্জ কর অঞ্চলের কার্যালয় উদ্বোধন করেন।