'কলম বন্ধু' বইয়ের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো বন্ধুসভার পাতায় প্রকাশিত বন্ধুদের লেখা নিয়ে প্রকাশিত বই কলম বন্ধুর মোড়ক উন্মোচন হলো আজ। বইটির সম্পাদনা করেছেন দন্ত্যস রওশন ও রবিউল ইসলাম। জাগৃতি প্রকাশনী বইটির প্রকাশক।

প্রথম আলো কার্যালয়ে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুব সমন্বয়ক মুনীর হাসান, উপ-ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন, বন্ধুসভার সম্পাদক দন্ত্যস রওশন ও জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন।

মোড়ক উন্মোচন উপলক্ষে বইটির সম্পাদক দন্ত্যস রওশন বলেন, বন্ধুসভার চতুর্থ প্রকাশনা কলম বন্ধু। নিয়াজ চৌধুরী তুলির প্রচ্ছদে প্রকাশিত বইটিতে বন্ধুদের চমত্কার লেখা রয়েছে।

বইমেলায় জাগৃতি প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাবে, দাম ২২৫ টাকা।