'কলের লাঙলের ভর্তুকির টাকা' নিয়ে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ মে প্রথম আলোতে প্রকাশিত ‘কলের লাঙলের ভর্তুকির বড় ভাগ সরকারি দলের নেতা-কর্মীদের পকেটে’ শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে একটি আন্তমন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়।
ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় কলের লাঙলের ভর্তুকির টাকা সরকারদলীয় নেতারা পেয়েছেন বলে প্রতিবেদনটিতে বলা হয়। এতে বলা হয়, কোটচাঁদপুর উপজেলায় কলের লাঙলে ভর্তুকি পাওয়া ১৫ জনের মধ্যে আটজনই যুবলীগ নেতা। বাকি সাতজন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মী।
গতকাল বুধবার কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ওই কমিটি তদন্ত করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে কৃষি মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।
মন্ত্রণালয়ের উপসচিব কে এম আবদুল ওয়াদুদকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিনিধি এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মৃত্তিকা) বখতিয়ার হোসেনকে সদস্য করা হয়েছে।