'কল্পবিকল্প' শিল্প প্রদর্শনী চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে ‘কল্পবিকল্প’ নামে একটি শিল্প প্রদর্শনী (সাইট স্পেসিফিক আর্ট) শুরু হয়েছে। আজ শনিবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং শিল্পী ও শিল্প সমালোচক মোস্তফা জামান।
এ প্রদর্শনীর আয়োজন করেছে লাল শিল্পী গ্রুপ নামের একটি সংগঠন। প্রায় ১৫ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। এটি চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

আয়োজকেরা জানিয়েছেন, সাইট স্পেসিফিক আর্ট মূলত একুশ শতকের নতুন শিল্পপ্রবণতা। যখন শিল্পীরা নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করে তাঁদের শিল্প রচনা করেন, তাকে সাইট স্পেসিফিক শিল্প বলে। এ ধরনের শিল্প সাধারণত জনবহুল স্থানে বা পাবলিক প্লেসে আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি