'কাউকে ফেল করানো যাবে না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, ঈশ্বরদী সরকারি কলেজে কোনো শিক্ষার্থীকে ফেল করা চলবে না, স্যারদেরও কাউকে ফেল করানো যাবে না। কলেজে শতভাগ পাস নিশ্চিত করতে হবে। গতকাল রোববার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে এক সমাবেশে মন্ত্রী এ কথা বলেন। পাঁচটি বিষয়ে অনার্স কোর্স চালু, আইসিটি ল্যাব উদ্বোধন, নতুন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং নবীনবরণ উপলক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ ছাবেদ আলী। ভূমিমন্ত্রী বলেন, ঈশ্বরদীর মেয়েদের জুজুবুড়ির ভয় দেখিয়ে ঘরে বসিয়ে রাখা চলবে না। অশিক্ষা-কুশিক্ষা ও কুসংস্কার ভেঙে মেয়েদের সুশিক্ষিত হতে হবে।