'কাগজবিহীন অফিস করার কথা চিন্তা করছে সরকার'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম বলেছেন, কাগজবিহীন অফিস করার কথা চিন্তা করছে সরকার। এর মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে যাবে। গতকাল শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।