‘কাঙালী’ জাকির গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্জেন্ট আহাদ হত্যা মামলার আসামি জাকির ওরফে কাঙালী জাকিরকে (৩২) গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।জাকিরের কাছ থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। গতকাল বুধবার গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।সংবাদ সম্মেলনে জানানো হয়, কাঙালী জাকির ১৯৯৯ সালে সার্জেন্ট আহাদ হত্যার ঘটনার অন্যতম আসামি। তিনি মতিঝিল এলাকায় ছিনতাইকারী চক্রগুলোর হোতা ও সমন্বয়ক। এর আগে একাধিকবার জাকির গ্রেপ্তার হয়েও জামিনে ছাড়া পান।সম্প্রতি মতিঝিলের মনডিয়াল মানি এক্সচেঞ্জে ডাকাতির ঘটনায় জাকির জড়িত ছিলেন।