‘কামলা’র ভাত নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চালের মূল্যবৃদ্ধির কারণে কিশোরগঞ্জের নিকলী উপজেলার গ্রামাঞ্চলের গৃহস্থ পরিবারগুলো এখন আর পেটে-ভাতে দিনমজুর (কামলা) নিচ্ছে না। আগে দিনমজুরদের তিন বেলা খাওয়ানোসহ কাজ শেষে মজুরির টাকা দেওয়া হতো।দিনমজুরেরা জানান, আগে গৃহস্থরা তিন বেলা খাওয়ানোর পর ২০০ টাকা মজুরি দিতেন। এখন ২৫০ টাকা মজুরি পান শুধু। খাবার নিতে হয় বাড়ি থেকে। নিকলীর নয়াহাটি গ্রামের গৃহস্থ লাল হোসেন বলেন, ‘একজন কামলাকে তিন বেলা খাওয়ালে ১০০ টাকা লাগে। এখন না খাওয়ায়ে ৫০ টাকা করে বেশি দেই।’