‘কারও পৌষ মাস কারও সর্বনাশ চলছে’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, দেশে এখন কারও পৌষ মাস, কারও সর্বনাশ চলছে। সরকারি দলের ছত্রচ্ছায়ায় আজ দুর্নীতি, লুটপাট ওপর থেকে নিচ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সিপিবি ও বাসদের দেশব্যাপী দাবি দিবসের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে মুজাহিদুল ইসলাম সেলিম এ কথা বলেন। সমাবেশে বাসদের কেন্দ্রীয় নেতা জাহিদুল হক দুর্নীতি-লুটপাটের সঙ্গে যুক্ত মন্ত্রী, আমলা ও উপদেষ্টাদের অপসারণ এবং লুটের টাকা উদ্ধারের দাবি জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিজ্ঞপ্তি।