'কারও সাহায্য দরকার হয় না, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আগে দেশের জাতীয় বাজেট বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল ছিল। এখন কারও সাহায্যের দরকার হয় না, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। ফরিদপুর সার্কিট হাউস মিলনায়তনে গতকাল শুক্রবার স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের অর্থ-সহায়তা দেওয়া নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কাছে জাতীয় ও আন্তর্জাতিক সব ষড়যন্ত্র ভেস্তে গেছে।