'কারখানা বন্ধ ছাড়া আমার কোনো রাস্তা নাই'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তর বাড্ডার পাঁচ কারখানা বন্ধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলে দাবি করলেন তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন। আজ রোববার কারওয়ান বাজারের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শ্রমিকদের কোনো ক্ষতিপূরণ না দিয়েই তোবার পাঁচ কারখানা বন্ধ করে দেওয়ার বিষয়ে মালিক দেলোয়ারকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে হাতজোড় করে তিনি বলেন, ‘কারখানা বন্ধ করা ছাড়া আমার কোনো রাস্তা নাই। আমি নিঃস্ব। আমার সব শেষ হয়ে গেছে।’
দেলোয়ার হোসেন জানান, কোনো ব্যাংক, বিমা বা আর্থিক প্রতিষ্ঠান যদি স্বল্পসুদে তাঁকে ২৫ থেকে ৩০ কোটি টাকা ঋণ দেয়, তবে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন। তিনি কারখানাগুলো সচল করতে পারবেন বলেও জানান।