'কারাগারে' শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে মায়ের সঙ্গে থাকা ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মো. হাদি। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ আবদুস সেলিম জানান, নগরের কোতোয়ালি থানার একটি মাদক মামলায় কয়েদি হিসেবে গত বছরের ২৪ আগস্ট কারাগারে আসেন শেফালী আক্তার। এ সময় তাঁর সঙ্গে থাকা শিশুটি অসুস্থ ছিল। গত ৫ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত সে হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সুস্থ হলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থাতেই গতকাল তার মৃত্যু হয়। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটির বাবা নগরের কোতোয়ালি বিআরটিসি বস্তি এলাকায় থাকেন।