‘কার্বন নিঃসরণ কমাতে দাবি জানানো হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিয়োটো প্রটোকলের মেয়াদ বাড়িয়ে উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোর জন্য কানকুনে জোর দাবি জানাবে বাংলাদেশ। সেইসঙ্গে অধিক কার্বন নিঃসরণকারী উন্নয়নশীল দেশগুলো যেন নিঃসরণের মাত্রা কমিয়ে আনে, সে ব্যাপারে একটি আইনি বাধ্যবাধকতা চুক্তির ব্যাপারে জোর দেবে।পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজনের জন্য ধনী দেশগুলো বার্ষিক এক হাজার কোটি ডলারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তারও আশু বাস্তবায়ন দাবি করবে বাংলাদেশ।