'কালধারা' স্মরণ করল দুই প্রয়াত কবিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের দুই দিকপাল সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও কবি শহীদ কাদরীর স্মরণে সাহিত্য পত্রিকা কালধারা–এর উদ্যোগে এক সভা ১১ অক্টোবর বিকেলে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কালধারা সভাপতি শাহ আলম নিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ স্মরণসভায় আলোচনা ও কবিতা পাঠ করেন কবি হোসাইন কবির, রিজোয়ান মাহমুদ, লাভলী বাশার, তৌফিকুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ নিযামুদ্দীন, আলী মনসুর, আরিফ চৌধুরী, দিলরুবা খানম, আঞ্জুমান আরা প্রমুখ।
আলোচকেরা বলেন, বাংলা কবিতার পঞ্চাশের অন্যতম কবি শহীদ কাদরী ও সৈয়দ শামসুল হক তাঁদের সৃষ্টির মধ্য দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তাঁদের লেখার বিষয় ছিল দেশকাল, সমাজ, পরিবেশ, প্রকৃতি প্রেমসহ নাগরিক জীবনের বিরহ যন্ত্রণা ও গ্রামীণ সমাজের লোকজ উপাদান। বিজ্ঞপ্তি।