'কালমৃগয়া' মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সাহিত্যনির্ভর নৃত্যনাট্য কালমৃগয়া মঞ্চস্থ হয়েছে। গত বুধবার মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাটকটি মঞ্চস্থ হয়। নাটকটি সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যশিল্পী জ্যোতি সিনহা। প্রদর্শনীটি বেলা ১১টা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয়। সারা পৃথিবীতে যখন হত্যা-জিঘাংসার খেলা চলছে, তখন কবি এ থেকে মুক্তির কথা শুনিয়েছেন। নাটকে হত্যার বিরুদ্ধে মানবিকতার জায়গাটি ফুটিয়ে তোলা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি