'কালের মন্দিরা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাংগঠনিক সম্পাদক ও সংগীতশিল্পী ইকবাল সাঁইয়ের নতুন অডিও সিডি কালের মন্দিরা প্রকাশিত হয়েছে। এতে তাঁর গাওয়া আটটি গান স্থান পেয়েছে। গানগুলো লিখেছেন নুরজাহান বেগম, শামসুল আলম, ছাদ উদ্দিন, কাঁকন ফকির ও এরফান টিপু। সিডিটি সিলেটসহ সারা দেশের বিভিন্ন অডিও সিডি-ভিসিডির দোকানে পাওয়া যাচ্ছে। সিডিটির পরিবেশক হিসেবে রয়েছে ঢাকার মেলোডি মিউজিক ও সিলেটের নাছিমা মিউজিক টার্চ। সিলেট প্রতিনিধি