'কিআনন্দের' একঝলক
কিশোর আলোর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকে রাজধানীর সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠে চলছে উৎসব। ‘কিআনন্দ’ উৎসবজুড়ে কেবল আনন্দ আর আনন্দ। সেসব আনন্দেরই একঝলক ছবিতে তুলে এনেছেন জাহিদুল করিম।

সংগ্রহ করা নানা ধরনের খেলনা গাড়ির পসরা সাজিয়ে বসেছে একজন।

কেউ জীবজন্তু, কেউ–বা স্ট্যাম্প, কেউ আবার পয়সার পসরা বসিয়েছে।

একজন সংগ্রহ করা পেপার কাটিং। সেটি দেখছে দর্শনার্থীরা।

কিআনন্দের ফটো ফ্যান্টাসি স্ট্যান্ডে ছবি তুলছে একজন।

প্রথম আলো বন্ধুসভার স্টলে অভিনেতা শহীদুল আলম সাচ্চুর সঙ্গে সেলফি।

প্রথমা প্রকাশনের স্টলে পড়ুয়াদের ভিড়।

কাগজ দিয়ে বানানো হচ্ছে হাতি-ঘোড়া।

‘কিআর’ টি-শার্ট সংগ্রহ করছে অনেকে।

মজার চশমা চোখে একজন।

জাদু দেখছে ছোট-বড় সবাই।

রংতুলিতে ছোপ ছাপ।

গেমসে মেতেছে একজন।

হরর কাহিনির চরিত্রের বেশে!

মুসা ইব্রাহীমের সঙ্গে পাহাড়ে চড়ার সুযোগ কে হারাতে চায়!

অভিভাবকদের মধ্যে প্রথম আলোর সৌজন্য সংখ্যা বিতরণ।

দ্যাখো এবার আমার কার্টুন।