'কিছু অপলোক অপসাংবাদিকতা করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবে আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী। ছবি: প্রথম আলো
চট্টগ্রাম প্রেসক্লাবে আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী। ছবি: প্রথম আলো

কিছু লোক অপসাংবাদিকতা করছেন বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস এই সভার আয়োজন করে।
সভায় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সভাপতি রিয়াজ হায়দার, প্রেসক্লাবের সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল, আঞ্চলিক তথ্য কর্মকর্তা আজিজুল হক প্রমুখ বক্তব্য দেন।

প্রধান তথ্য কর্মকর্তা বলেন, সব চাকরির ক্ষেত্রে পরীক্ষা থাকে। সনদ লাগে। কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে এসব বিষয় সব সময় লাগে না। পঞ্চম শ্রেণি পাস সাংবাদিকও রয়েছেন। কিছু অপলোক অপসাংবাদিকতা করছেন।

সাংবাদিক নেতারা তাঁদের বক্তব্যে এ পেশার জন্য একটি নীতিমালার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। পাশাপাশি তাঁরা নবম ওয়েজ বোর্ডের দাবি জানান।

পরে প্রধান তথ্য কর্মকর্তা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।