'কিরণমালা' ধানবীজ বিক্রি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার তাৎক্ষণিক সিদ্ধান্তে ‘কিরণমালা’ নামের ধানবীজ বিক্রি বন্ধ রাখা হয়েছে।
গতকাল সোমবার উপজেলার ধানগড়া বাজারের তিনটি দোকানে খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার কল্যাণপুর এলাকার অ্যাসেন্স ফার্মটেক লিমিটেডের উচ্চফলনশীল ‘কিরণমালা’ জিবি-৪ ধানবীজ আর বিক্রি করা হচ্ছে না। বাজারের চারজন ব্যবসায়ী বলেন, উপজেলা কৃষি কর্মকর্তার নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তারা দোকানে এসে অননুমোদিত কোনো ধানবীজ বিক্রি করতে নিষেধ করেছেন। তাই তাঁরা এ ধানবীজ আর বিক্রি করছেন না।