'কিরিচ বাবুল' কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক ওরফে কিরিচ বাবুলের জামিন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম আহমদ সাঈদ শুনানি শেষে এ আদেশ দেন। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, মামলার ধার্য দিনে আদালতে হাজির ছিলেন আসামি দিদারুল হক। বাদীপক্ষ জামিন বাতিলের আবেদন করলে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।