'কীটনাশক' চা পানে অসুস্থ পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে চা-পাতি ভেবে ভুল করে দানাদার কীটনাশক দিয়ে চা বানিয়ে পান করায় একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। গত শুক্রবার রাত আটটার দিকে বনতইর গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ ব্যক্তিরা হলেন সাথী (১৬), শাকিল (১৫), মোফাজ্জল হোসেন (৭০), উমিলা (৬০) ও আছমা আরা (৩২)।

পরিবার সূত্রে জানা যায়, চাঁপাপুর ইউনিয়নের বনতইর গ্রামের সাহাদত হোসেনের বাড়িতে তাঁর শ্বশুর-শাশুড়ি বেড়াতে এলে এ ঘটনা ঘটে।