'কুটুমবাড়ি' জরিমানা দানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন রেস্টুরেন্টকে জরিমানা—এই শিরোনামে সংবাদপত্রে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে যে ‘কুটুমবাড়ী রেস্টুরেন্টের’ কথা বলা হয়েছে, সেই প্রতিষ্ঠানের সঙ্গে ‘কুটুমবাড়ি’ সংশ্লিষ্ট নয়। কুটুমবাড়ির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সংবাদপত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘ওই সংবাদে শ্রীমঙ্গল পৌর এলাকার স্টেশন সড়কের কুটুমবাড়ী রেস্টুরেন্টকে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় ১০ হাজার টাকা জরিমানার কথা বলা হয়েছে। শ্রীমঙ্গলের ওই ‘কুটুমবাড়ী রেস্টুরেন্টের’ সঙ্গে আমাদের স্বনামধন্য কুটুমবাড়ি রেস্টুরেন্ট; যার সংবিধিবদ্ধ লোগো ‘কুটুমবাড়ি শূন্য কিলোমিটার’, ২/১২ ব্লক এফ, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকার সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। এ ছাড়া লালমাটিয়ায় অবস্থিত কুটুমবাড়ি রেস্টুরেন্টের বাংলাদেশে কোথাও কোনো শাখা নেই।’