'কৃষক বাঁচপেন না ভাই'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের কারণে যশোরে সবজির দাম কমে গেছে। গতকাল সোমবার যশোরের পাইকারি সবজির মোকাম বারী নগরে লোকসানে পাইকারি সবজি বিক্রি করতে হয়েছে কৃষকদের।
কৃষক হাসান আলী বলেন, ‘কৃষক বাঁচপেন না ভাই, আমরা একদম মাঠে মরে গেলাম।’ তিনি জানান, ৭০ কেজি শিম নিয়ে তিনি গতকাল মোকামে যান। ২২ টাকা কেজি দরের শিম ১৩ টাকা করে বেচতে হয়েছে।
বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বেগুন ও শিম ১০-১৩ টাকা, ফুলকপি ও বাঁধাকপি সাত থেকে ১০ টাকা কেজি দরে বেচাকেনা হয়েছে। সবজির পাইকারি বিক্রেতা আবু তালেব বলেন, রোববার রাতে কয়েক ট্রাক সবজি বরিশালের উদ্দেশ্যে পাঠানো হয়। পথে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ জন্য ব্যাপারীরা সবজি কিনতে সাহস করছেন না।