'কৃষকদের ঐক্যবদ্ধ করতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

কৃষকদের ঐক্যবদ্ধ করার ওপর জোর দিলেন জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘কৃষকেরা ঐক্যবদ্ধ হলেই আমরা শক্তিশালী হব।’
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে কৃষক লীগের শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সৈয়দ আশরাফ।
কৃষক লীগের নেতা কর্মীদের উদ্দেশে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘আপনাদের মূল দায়িত্ব কৃষকদের দাবি তুলে ধরা। বেশির ভাগ গ্রামের মানুষই কৃষক। সেই জন্য তাদের কাছে যেতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।’
জনপ্রশাসন মন্ত্রী আরও বলেন, ‘কৃষিবিদরা যেমন কিংবদন্তি, কৃষকরাও তেমন কিংবদন্তি। সারা বাংলায় কৃষক লীগের সংগঠন গড়ে তুলতে হবে। কৃষকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তাদের ঐক্যবদ্ধ রাখতে হবে। পাশাপাশি অন্যান্য সংগঠনকেও শক্তিশালী করতে হবে। তাহলেই আমরা শক্তিশালী হব।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফও বক্তব্য রাখেন। সংগঠনের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া, কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।