'কৃষি অর্থনীতির স্বার্থে দরকার বাংলাদেশি শ্রমিক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি রিচার্ড রায়ট বলেছেন, বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সমঝোতায় তাঁর কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই। মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। গত শনিবার একটি বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি জানান, দেশটির কৃষিভিত্তিক অর্থনীতি টিকিয়ে রাখার স্বার্থে বাংলাদেশের শ্রমিক প্রয়োজন। 
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরকালে দেশটির সারাওয়াক প্রদেশে ১২ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার ব্যাপারে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এ নিয়ে কিছু বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে দেশটির মানবসম্পদমন্ত্রী এই মন্তব্য করলেন।
দাতুক সেরি রিচার্ড রায়ট বলেন, মালয়েশিয়ার কৃষি খাতে ৬২ হাজার শ্রমিক ঘাটতি আছে। আর দেশটির যুবকেরা কৃষিকাজে অনিচ্ছুক। তাই প্রাদেশিক সরকারের অনুরোধে বাংলাদেশ থেকে শ্রমিক আনার বিষয়ে উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, সারওয়াকে শ্রমিক দেওয়া না গেলে ফসল উৎপাদনে ঘাটতি দেখা দেবে এবং দেশের অর্থনীতি এ খাত থেকে মুনাফা পাবে না।