'কৃষি খাতকে জৈব সারনির্ভর করা হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের কৃষি খাতকে ক্রমান্বয়ে জৈব সারনির্ভর করে তোলা হবে। এতে জমির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি রাসায়নিক সারের আমদানিনির্ভরতা কমবে। ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে।
গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ায় কেরুজ জৈব সার কারখানা উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এ বি এম আরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার প্রমুখ।