'কে হবেন নগরপিতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম বলেছেন, ক্ষমতার উৎস নগরবাসী। তাদের সমর্থন, দোয়া ও ভালোবাসাই নির্ধারণ করবে, কে হবেন নগরপিতা।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম নগরের লাভ লেইনে সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের নতুন কার্যালয় উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মন্জুর আলম বলেন, ‘জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়ে আমি নগরের উন্নয়ন ও সুখে-দুঃখে সবার পাশে থেকেছি।’
অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কায়েস চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, সহসভাপতি সালাহউদ্দিন রেজা, চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ প্রমুখ।