'কেন্দ্র দখলের চেষ্টা করলে গুলি করা হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নির্বাচনে দায়িত্বে নিয়োজিত প্রিসাইডিং, পোলিং ও সহকারী পোলিং কর্মকর্তাদের নিয়ে গতকাল শুক্রবার সভা করেছে স্থানীয় প্রশাসন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রুহুল আমিন বলেন, কেন্দ্র দখল ও ব্যালটবাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে গুলি করা হবে এবং কোনো কর্মকর্তার বিরুদ্ধে কারচুপি ও দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা পরিষদ সমেঞ্চলনকক্ষে সভার আয়োজন করা হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আজাদ মিয়া, জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হোসেন, ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ, উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজী, ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার বড়ুয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম প্রমুখ।