‘কেরুর আধুনিকায়নের কাজ শুরু হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শনা চিনিকল হিসেবে পরিচিত কেরু অ্যান্ড কোম্পানির ধারণ ও উৎপাদনক্ষমতা বৃদ্ধিসহ আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থা (বিএসএফআইসি) চেয়ারম্যান মাহমুদ উল হক ভূঁইয়া।গতকাল শুক্রবার দর্শনায় প্রশিক্ষণ কর্মশালায় যোগদান শেষে মাহমুদ উল হক ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘যত দ্রুত সম্ভব কেরুর আধুনিকায়নের কাজ শুরু হবে।’কেরুর প্রশিক্ষণ মিলনায়তনে দেশের সাতটি চিনিকলের উৎপাদন ও প্রকৌশল বিভাগের সহকারী ব্যবস্থাপকদের এক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনে গতকাল বিশেষজ্ঞ ও আলোচক (রিসোর্স পারসন) ছিলেন বিএসএফআইসির চেয়ারম্যান মাহমুদ উল হক ভূঁইয়া । এ কর্মশালা আজ শেষ হবে। এতে সভাপতিত্ব করেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এস এম সুদর্শন।