‘কোটিপতি’ চোর বিল্লালের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগদলীয় সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের গাড়ির যন্ত্রাংশ চুরির মামলায় সেই বিল্লাল ও তাঁর গাড়িচালক মো. জাকারিয়া ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। একই মামলায় বিল্লালের বাহিনীর সদস্য সুমন চট্টগ্রামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিল্লাল ‘কোটিপতি’ চোর হিসেবে পরিচিত বলে পুলিশ জানায়।কোতোয়ালি থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ বলেন, ‘সাংসদের বাড়ির গ্যারেজ থেকে গাড়ির যন্ত্রাংশ ও বাসা থেকে মালামাল চুরির ঘটনায় দুজনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গাড়ির যন্ত্রাংশ ও বাসার মালামাল উদ্ধারে অভিযান চলছে। গত ২৯ ডিসেম্বর রাতে সাংসদ মোশাররফের নন্দনকাননের বাড়ির গ্যারেজ থেকে দামি গাড়ির যন্ত্রাংশ চুরি করে চোরের দল। এ সময় গৃহপরিচারিকা মূল ফটক খুললে তাঁরা ওই বাড়ির একটি ফ্ল্যাট থেকে সাতটি মুঠোফোনসহ কিছু মালামাল নিয়ে যায়।সাংসদ মোশাররফের বাসা থেকে লুণ্ঠিত মুঠোফোনের সূত্র ধরে পুলিশ রাজধানীতে অভিযান চালিয়ে বিল্লাল, তাঁর ব্যক্তিগত গাড়িচালক জাকারিয়া ও ডাকাত দলের সদস্য সুমনকে (১৮) গ্রেপ্তার করে।