‘যারা জুবায়েরকে হত্যা করেছে, তারা এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র, আমাদেরই সহপাঠী। কিন্তু কোনো খুনি আমাদের বন্ধু হতে পারে না।’ কথাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৭ ব্যাচের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমদের বন্ধুদের।
‘আমরা জুবায়েরের বন্ধুরা’ এই ব্যানারে শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সমেঞ্চলন করে জুবায়ের হত্যার বিচারের দাবি জানান। বিচারের দাবিতে তিন দিনের কর্মসূচির প্রথম দিন গতকাল সংবাদ সমেঞ্চলন করা হয়।
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পড়েন জুবায়েরের বন্ধু ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফিয়াজ শরীফ। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রনামধারী কিছু সন্ত্রাসীর হাতে গত বছরের ৯ জানুয়ারি জুবায়ের নিহত হয়। এরপর পর প্রায় দুই বছর পার হতে চলেছে। কিন্তু এখনো এ হত্যাকাণ্ডের বিচার শেষ হচ্ছে না।’
সংবাদ সম্মেলনে বলা হয়, সরকারের নির্দেশে প্রায় ছয় মাস আগে জুবায়ের হত্যা মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। সম্প্রতি ওই আদালতে বিচার শেষে আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার রায় দেওয়া হলেও জুবায়ের হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের কাজও শেষ হয়নি।
সমেঞ্চলনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুবায়েরের অন্য বন্ধুরা ক্ষোভ প্রকাশ করে বলেন, জুবায়ের হত্যার ঘটনায় বহিষ্কৃত ও চিহ্নিত খুনিরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। অথচ তাঁরা ক্যাম্পাসে অবাধে বিচরণ করছেন। কেউ আবার হাইকোর্টের রিট আদেশ নিয়ে পরীক্ষায়ও অংশ নিয়েছেন। কিন্তু মামলার বাদী বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছে। ওই রিটের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার সুযোগ থাকলেও প্রশাসন তা করছে না।
এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করার দাবি জানান শিক্ষার্থীরা। সেই সঙ্গে ক্যাম্পাসে খুনিদের প্রবেশ বন্ধ করার দাবি জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।
জুবায়ের হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে ঘোষিত তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিন আজ শুক্রবার রয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে দিনব্যাপী আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী। কাল শনিবার অমর একুশের পাদদেশে মানববন্ধন, মিছিল, সমাবেশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সঞ্চারকলিপি দেওয়া হবে।
একাত্মতা প্রকাশ: জুবায়ের হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট ও জোটভুক্ত ১১টি সংগঠন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বাংলা ফোরাম ও জাহাঙ্গীরনগর ফটোগ্রাফিক সোসাইটি।
২০১২ সালের ৮ জানুয়ারি ছাত্রলীগ কর্মীদের মারধরের শিকার হন একই সংগঠনের কর্মী জুবায়ের। পরের দিন চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।