প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের কোনো ছাড় নেই। প্রধানমন্ত্রী সব আগাছা-পরগাছা মুক্ত করার কথা বলেছেন। এ বক্তব্যের মাধ্যমে তিনি অপকর্মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়েছেন। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের আড়াইহাজার এম বদরুজ্জামান খসরু হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ বড় দল। বড় দলে সুবিধাভোগী ও আগাছা-পরগাছা ঢুকতে পারে। এসবের বিরুদ্ধে আমরা অভিযান শুরু করেছি।’