'কোনো দলের প্রতি আমার দায়বদ্ধতা নেই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) সাংসদ মজিবর রহমান ওরফে নিক্সন চৌধুরী বলেছেন, ‘আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হয়েছি, তাই কোনো দলের প্রতি আমার কোনো দায়বদ্ধতা নেই।’
গতকাল রোববার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় অন্যান্যের মধ্যে ভাঙ্গা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শাহাদাত হোসেন বক্তৃতা করেন। নিক্সন চৌধুরী বলেন, ‘গত সংসদ নির্বাচনে মার্কা দেখে এলাকার লোক আমাকে ভোট দেয়নি।’