‘কোনো রাজনীতি নেই, আছে স্বেচ্ছাচারিতা আর তামাশা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ জুলাই অনুষ্ঠিত ফরিদপুর পৌর আওয়ামী লীগের কাউন্সিলকে অগঠনতান্ত্রিক অভিহিত করে কাউন্সিলে গঠন করা ‘পকেট কমিটি’র কার্যক্রম বন্ধ ঘোষণা করার দাবি জানিয়েছেন শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি খোন্দকার মঞ্জুর আলী। তিনি নিয়মতান্ত্রিকভাবে শহর আওয়ামী লীগের কাউন্সিল আহ্বানের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতির হস্তক্ষেপ কামনা করেছেন।খোন্দকার মঞ্জুর গত বৃহস্পতিবার এ দাবিতে একটি লিখিত আবেদন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীনের কাছে জমা দিয়েছেন। জায়নুল আবেদীন লিখিত আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘অভিযোগটি আমি এখনো পড়িনি।’ তিনি অভিযোগ সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।মঞ্জুর আলী লিখিত অভিযোগে বলেন, ফরিদপুরের একটি প্রভাবশালী মহল শহর আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের প্রতি ঈর্ষান্বিত হয়ে অগঠনতান্ত্রিকভাবে সমেঞ্চলনের মাধ্যমে একটি পকেট কমিটি তৈরি করেছে; যা অগঠনতান্ত্রিক।শহর আওয়ামী লীগের সমেঞ্চলন সম্পূর্ণ অন্যায় ও অগঠনতান্ত্রিকভাবে হয়েছে—মন্তব্য করে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ বলেন, কাউন্সিল করবে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। তাঁদের সঙ্গে কোনো আলাপ না করে কাউন্সিলের নামে যা করা হয়েছে তার মধ্যে কোনো রাজনীতি নেই, আছে স্বেচ্ছাচারিতা আর তামাশা।দলীয় সূত্রে জানা যায়, ২০ জুলাই বিকেলে ফরিদপুরের অম্বিকা হল মিলনায়তনে ওই কাউন্সিল হয়। এতে শহর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদক অংশ নেননি। তবে কাউন্সিলের দাওয়াতপত্রে শহর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধার নাম ব্যবহার করা হয়। এতে শহর আওয়ামী লীগের সভাপতি খোন্দকার মঞ্জুর আলীর সভাপতিত্ব করার কথাও বলা হয়। কিন্তু তাঁর অনুপস্থিতিতে সমেঞ্চলনে সভাপতিত্ব করেন সহসভাপতি কাজী মাহবুবুল হক।নজরুল ইসলাম মৃধা বলেন, ‘কে বা কারা আমার নামে দাওয়াতপত্র বিলি করেছে, তা আমার জানা নেই।’ কাউন্সিলে অনুপস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি তো জানিই না যে কাউন্সিল হচ্ছে।’ প্রত্যক্ষদর্শী নেতা-কর্মীরা জানান, কাউন্সিলে বক্তব্যে জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী জায়নুল আবেদীন বলেন, ‘সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্য পদে নাম প্রস্তাব করুন।’ পরে তিনি সভাপতি হিসেবে সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক হিসেবে খায়রুদ্দীন মিরাজের নাম ঘোষণা করে বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি পরে গঠন করা হবে।’জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন বলেন, ‘সুলতানা বেগম কখনো আওয়ামী লীগের প্রাথমিক সদস্যও ছিলেন না। সাধারণ সম্পাদক খায়রুদ্দীন ওরফে মিরাজ নগরকান্দা উপজেলার ফুলসুতী ইউনিয়নের পোড়াদহ গ্রামের বাসিন্দা।’তবে খায়রুদ্দীন মিরাজ দাবি করেন, তিনি ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লার ভোটার। গত বছর নগরকান্দার ফুলসুতী থেকে ইউপি নির্বাচন করার জন্য ভোটার তালিকা পরিবর্তন করে সেখানকার ভোটার হয়েছিলেন। নির্বাচনের পর আবার ভোটার তালিকা পরিবর্তন করে ফরিদপুর শহরের ভোটার হয়েছেন। শহর আওয়ামী লীগের কাউন্সিল আয়োজন ও সভাপতি-সম্পাদক নির্বাচন ‘অগঠনতান্ত্রিকভাবে হয়েছে বলব না’ মন্তব্য করে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এ কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। পরে শহর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সে সিদ্ধান্ত অনুমোদিত হয়; যদিও ওই সভায় খোন্দকার মঞ্জুর যোগ দেননি। সুলতানা বেগম এক বছর আগে দলের প্রাথমিক সদস্য পদ নিয়েছেন দাবি করে মোকাররম বলেন, মফস্বলের ভোটার হলে শহর কমিটির পদে থাকা যাবে না, গঠনতন্ত্রে এ জাতীয় কোনো শর্ত নেই।