'ক্যানসার ও রাতকানা রোগ নিরাময়ে মিষ্টি আলু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিষ্টি আলু প্রতিদিনের খাদ্যতালিকায় রেখে শিশুদের যেমন রাতকানা রোগ থেকে বাঁচানো যায়, তেমনি ক্যানসার রোগ থেকে মানুষকে বাঁচানো সম্ভব। বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন।

গতকাল সোমবার সকালে ইনস্টিটিউটে মিষ্টি আলুর খাদ্য প্রদর্শনী ও গৃহিণী প্রশিক্ষণ-২০১৭ অনুষ্ঠানে বিজ্ঞানীরা বলেন, মিষ্টি আলুতে আছে অ্যানথোসায়োনিন, যা ক্যানসারের প্রতিষেধক হিসেবে কাজ করে। এ ছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন ‘এ’ ও ক্যারুটিন আছে। দিনে ৫০ গ্রাম মিষ্টি আলু খেলে প্রতিদিনে ভিটামিন ‘এ’র চাহিদা পূরণ হয়।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কন্দাল ফসল গবেষণা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বারির পরিচালক ও মূল্যায়ন কর্মকর্তা শোয়েব হাসান, বিজ্ঞানী ধীরেশ কুমার গোস্বামী, মো. আবদুল আজিজ প্রমুখ।