‘ক্যামেরা ট্র্যাকিং’ পদ্ধতিতে সুন্দরবনে বাঘশুমারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্যামেরা ট্র্যাকিং’ পদ্ধতির মাধ্যমে সুন্দরবনের কটকা ও কচিখালী এলাকা থেকে বাঘশুমারি শুরু করেছে বন বিভাগ। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে জরিপ কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।বাঘ সংরক্ষণের লক্ষ্য নিয়ে এ জরিপ চালানো হচ্ছে। এ উপলক্ষে গত শুক্রবার খুলনা নগরের সিএসএস আভা সেন্টারে ‘ক্যামেরা ট্র্যাকিং’ পদ্ধতির মাধ্যমে বাঘশুমারি পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য মাঠপর্যায়ে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুন্দরবন খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির হোসেন খন্দকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বন বিভাগের প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী। বিশেষ অতিথি ছিলেন ভারতের বন্য প্রাণী ইনস্টিটিউটের প্রধান জভেন্দ্রদেভ ঝালা ও সুন্দরবনের যশোর সার্কেলের সংরক্ষক ফারুক হোসেন।কর্মশালায় বক্তারা বলেন, বনের মধ্যে স্থাপিত ক্যামেরায় তোলা ছবি পর্যবেক্ষণ করে বাঘের সংখ্যা গোনা হবে। এই প্রযুক্তিতে বাঘশুমারি বেশ কার্যকর বলে মন্তব্য করেন তাঁরা। কর্মশালায় আরও বলা হয়, বিশ্বব্যাংকের সহায়তায় বাঘশুমারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।