'ক্যারি অন'-এর দাবিতে আন্দোলন
২০১২ সালে এমবিবিএস কোর্সের বিষয় ও পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনা হয়। আগে শিক্ষার্থীদের তিনটি পরীক্ষা দিতে হতো। পরীক্ষাগুলোকে বলা হয় ‘প্রফেশনাল এক্সামিনেশন’। ২০১২ সালের আগে প্রফেশনাল পরীক্ষায় কোনো একটি বিষয়ে খারাপ করলেও শিক্ষার্থীরা ‘ক্যারি অন’ প্রথায় পরের প্রফেশনাল কোর্সে অংশ নিতে পারতেন। যে বিষয়ে খারাপ করতেন, শুধু সেই বিষয়ের পরীক্ষা দিলে চলত। নতুন নিয়মে সম্প্রতি ‘ক্যারি অন’ প্রথা বাদ দেওয়া হয়েছে। এ কারণে শিক্ষার্থীদের আর পরের কোর্সে অংশ নিতে দেওয়া হচ্ছে না। তাঁকে ছয় মাস বসে থেকে ওই একটি বিষয় পড়তে হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, এই প্রথা বাতিলের কারণে তাঁরা সেশনজটে পড়বেন, পাশাপাশি শিক্ষানবিশ চিকিৎসকের সংকট দেখা দেবে।

এমবিবিএস সহ সকাল প্রফেশনাল পরীক্ষায় ‘ক্যারি অন’ পদ্ধতি পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে সম্মিলিত মেডিকেল কলেজ শিক্ষার্থীবৃন্দ-এর উদ্যোগে মানববন্ধন করা হয়। ছবিটি আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা।

‘ক্যারি অন’ প্রথার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কজুড়ে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন।

‘ক্যারি অন’ প্রথার দাবিতে প্ল্যাকার্ড হাতে মানববন্ধন। ছবিটি আজ জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তোলা।

‘ক্যারি অন’ প্রথা পুনরায় চালুর দাবিতে করা রাজধানীতে করা মানববন্ধন।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় মানববন্ধন চলাকালে সড়ক অবরোধের কারণে ওই সড়কে যানজট দেখা দেয়।

‘ক্যারি অন’ প্রথা চালু রাখার দাবিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাবলিক ও প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন।

‘ক্যারি-অন’-এর দাবিতে চট্টগ্রামে করা মানববন্ধনের একাংশ।

‘ক্যারি অন’ প্রথা চালু করার দাবিতে দাবিতে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবিটি আজ দুপুরে তোলা।

‘ক্যারি অন’ প্রথা চালু রাখার দাবিতে রাজশাহী মেডিকেল কলেজের সামনের সড়কে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন। ছবিটি আজ সকালে তোলা।