'ক্যারিয়ার ইন ল' বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল অব ল-এর উদ্যোগে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘ক্যারিয়ার ইন ল’ শীর্ষক সেমিনার গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল অনলাইন ক্যারিয়ার পোর্টাল ‘চাকরি ডটকম’।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। উদ্বোধন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর উইলিয়াম এইচ ড্যারেঞ্জার। ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত সমাপনী বক্তব্য দেন।
সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান শেখ কবির হোসেন। মূল বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং সোস্যাল ডায়ালগ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসের (আইএলও) কর্মসূচি পরিচালক উত্তম কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল অব ল-এর হেড ও সহযোগী অধ্যাপক সৈয়দ সরফরাজ হামিদ। অনুষ্ঠানে অরও উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর জেমস গোমেজ ও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর এম এ আরাফাত প্রমুখ।