'ক্যারিয়ার ইন ল' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
স্কুল অব ল’র উদ্যোগে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘ক্যারিয়ার ইন ল’ শীর্ষক সেমিনার আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ছিল অনলাইন ক্যারিয়ার পোর্টাল ‘চাকরি ডটকম’। সেমিনারে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত সেমিনারে সমাপনী বক্তব্য দেন। সেমিনারের উদ্বোধন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর উইলিয়াম এইচ ড্যারেঞ্জার।
সেমিনারে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের (এপিইউবি) চেয়ারম্যান শেখ কবির হোসেন। সেমিনারে মূল বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সোশ্যাল ডায়ালগ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসের (আইএলও) কর্মসূচি কর্মকর্তা উত্তম কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুল অব ল’র হেড ও সহযোগী অধ্যাপক সৈয়দ সরফরাজ হামিদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো ভাইস চ্যান্সেলর জেমস গোমেজ ও ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর এম এ আরাফাত।