‘ক্রস পারসপেক্টিভ’ শীর্ষক বহুমাত্রিক অনুষ্ঠান উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়ঁস ফ্রঁসেজ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে হয়ে গেল ‘ক্রস পারসপেক্টিভ’ শীর্ষক বহুমাত্রিক অনুষ্ঠান। চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরাসি রাষ্ট্রদূত মিশেল ত্রাংকিয়ে। বিশেষ অতিথি ছিলেন এইউডব্লিউর উপাচার্য ফাহিমা আজিজ।ফরাসি রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে এইউডব্লিউর শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা-মননের প্রশংসা করেন। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের চিন্তাশীলতার বিকাশ ঘটবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।ক্রস পারপেক্টিভ শীর্ষক অনুষ্ঠান শেষ হবে ২৬ নভেম্বর কনসার্টের মাধ্যমে। এতে গান করবেন শিল্পী আবাজি।