'ক্রসফায়ার' কুপোকাত, 'সংগ্রাম' চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গতকাল রোববার ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। এতে ‘ক্রসফায়ার’ নামের ষাঁড়কে পরাজিত করে ‘সংগ্রাম’ নামের একটি ষাঁড় চ্যাম্পিয়ন হয়। এ জন্য এর মালিককে আড়াই হাজার পাউন্ড পুরস্কার দেওয়া হয়।
উপজেলার পাটলী উচ্চবিদ্যালয় মাঠে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। যুক্তরাজ্যপ্রবাসী উপজেলার ছিলিমপুর গ্রামের বাসিন্দা মাসুক মিয়ার সংগ্রাম ও লোহারগাঁও গ্রামের মানিক মিয়ার ক্রসফায়ারের মধ্যে লড়াই হয়। লড়াইয়ে সংগ্রাম চ্যাম্পিয়ন হওয়ায় এটির মালিক আড়াই হাজার পাউন্ড জিতে নেন।
বিজয়ী ষাঁড়ের মালিক মাসুক মিয়া বলেন, ‘আড়াই হাজার পাউন্ড পাওয়া বড় বিষয় নয়। প্রতিযোগিতায় আমার ষাঁড়টি বিজয়ী হয়েছে, এটাই বড় আনন্দ।’
আয়োজকেরা জানান, সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার ষাঁড়ের মধ্যে সংগ্রাম ও ক্রসফায়ার লড়াইয়ে ছিল সমানে সমান। এরই পরিপ্রেক্ষিতে এ দুটি ষাঁড়ের মধ্যে প্রতিযোগিতার আয়োজন করা হয়।