প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, ক্রিকেটে বাংলাদেশ এখন কারও অনুগ্রহের পাত্র নয়। অস্ট্রেলিয়া বাংলাদেশে না আসায় আমাদের ক্রিকেটের খুব বেশি ক্ষতি হবে না। এখন বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান এমন নেই যে, কারও মুখের দিকে চেয়ে চলতে হবে। তবে অস্ট্রেলিয়া এলে ভালো হতো। না আসাটা পীড়াদায়ক। গতকাল শুক্রবার যশোর জেলা স্কুল অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের একটি অনুষ্ঠান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, ‘যোগ্যতার মাধ্যমেই বাংলাদেশ দল বিশ্বে নিজের অবস্থান তৈরি করেছে। ক্রিকেটে বাংলাদেশকে গণ্য করেই চলতে হবে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারপরও অস্ট্রেলিয়া কী পর্যবেক্ষণের ভিত্তিতে সিরিজটি স্থগিত করল, তা জানায়নি। সেটা আমাদের কাছেও পরিষ্কার নয়।’