‘ক্ষমা এবং ভুলে যাওয়ার’ নীতি চায় জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতীতের কালিমা মুছে ফেলতে ‘ক্ষমা করা এবং ভুলে যাওয়া’র নীতি চায় মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী। তাই বিভেদ ভুলে সরকারকে জাতীয় ঐক্য সৃষ্টি করার আহ্বান জানিয়েছে দলটি।গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জামায়াতের ঢাকা মহানগর কমিটি আয়োজিত বিজয় দিবসের আলোচনায় দলের নেতারা এ আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘দুনিয়ার অনেক দেশেই যুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে; কোনো দেশেই স্বাধীনতার পর বিভেদ থাকেনি। সব দেশেই ফরগিভ অ্যান্ড ফরগেট (ক্ষমা করা এবং ভুলে যাওয়া) হয়েছে।’জামায়াতের এই নেতা তাঁর দলকে সবচেয়ে দেশপ্রেমিক বলেও দাবি করেন।