'ক্ষেত্রবিশেষে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করছে আইনশৃঙ্খলা বাহিনী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এমন কিছু ঘটনা ঘটছে, যা থেকে মনে হয় তারা ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করছে। তিনি মনে করেন, ক্ষমতা প্রয়োগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে গতকাল বৃহস্পতিবার বিকেলে মিজানুর রহমান সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
গতকাল বেলা তিনটার দিকে মিজানুর রহমান সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধান বিচারপতির আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন। সাক্ষাৎ শেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘প্রধান বিচারপতি জাতীয় মানবাধিকার কমিশনকে একটি স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে দেখতে চান। আমরাও বলেছি এ জন্য সর্বোচ্চ আদালতের সহায়তা দরকার।’