কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অপহূত স্কুলছাত্র হূদয় সরকার (১০) হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন প্রতিবেশী মধু সরকার (২০)। প্রথমে অষ্টগ্রাম থানার পুলিশ, পরে গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ গোয়েন্দা পুলিশের পৃথক জিজ্ঞাসাবাদে মধু এই হত্যার দায় স্বীকার করেন।জিজ্ঞাসাবাদের জন্য মধুকে গত সোমবার ভোরে উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের বাড়ি থেকে আটক করা হয়। মধু পেশায় দর্জি। থাকেন নারায়ণগঞ্জে।পুলিশের কাছে দেওয়া তথ্যমতে, হূদয়ের কয়েক ঘর পরেই মধুর ঘর। হূদয়ের ঘরের সামনে দিয়ে মধুকে আসা-যাওয়া করতে হয়। এটি হূদয়ের পরিবার পছন্দ করত না। এ কারণে মধুকে হূদয়ের মায়ের গালমন্দ শুনতে হতো। বিষয়টি মধুর মধ্যে ক্ষোভ তৈরি করে। এবার গ্রামে আসার পর একই কারণে মধুকে বকা শুনতে হয়। তখনই হূদয়কে মেরে ফেলার পরিকল্পনা করেন মধু। পরিকল্পনার অংশ হিসেবে গত শনিবার সকালে দই খাওয়ানোর কথা বলে হূদয়কে স্থানীয় শাকিল মিয়ার চালকলে নিয়ে যান মধু। চালকলের একটি কক্ষে হূদয়কে ১০টি ঘুমের বড়ি মেশানো দই খাওয়ানো হয়। কিছু সময় পর হূদয় ঘুমিয়ে পড়ে। এই সুযোগে ছুরি দিয়ে হূদয়ের গলা শরীর থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করেন মধু। পরে হূদয়ের মরদেহ ওই কক্ষে রেখে তিনি তালাবদ্ধ করে পালিয়ে যান।গতকাল পুলিশ হেফাজতে মধু সাংবাদিকদের বলেন, ‘ক্ষোভ থেকে ছুরি দিয়ে হূদয়ের গলা কাটি।’ তবে, হূদয়ের বাবা নিতাই রঞ্জন সরকার বলেন, ‘মধু পুলিশের কাছে যা বলেছে, তা সঠিক নয়। টাকা আদায়ের জন্য মধু আমার ছেলেকে অপহরণ করেছিল।’উপজেলার বাঙ্গালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র হূদয় শনিবার সকালে ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন রোববার এক ব্যক্তি মুঠোফোনে হূদয়ের বাবার কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।