‘খাদ্যে ফরমালিন তথা বিষ মেশানোর অভিযোগ থাকলে কোনো ছাড় নয়, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সমাজের ব্যক্তি থেকে শুরু করে প্রতিষ্ঠানকে খাদ্য মান রক্ষায় কঠোর হওয়া চাই।’ গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক মান দিবস উপলক্ষে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ‘সকল ক্ষেত্রে সমতা রক্ষা করে মান’ প্রতিপাদ্য নিয়ে বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মান দিবসের আলোচনা সভা হয়। বিএসটিআই সিলেটের উপপরিচালক (মেট) রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক সুবাস চন্দ্র বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আজিজুল মালিক, পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি মোস্তফা কামাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. নিজাম উদ্দিন।