‘খাদ্যে বিষক্রিয়ায়’ লন্ডনপ্রবাসীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গাবদেব গ্রামে গতকাল মঙ্গলবার নূর মিয়া চৌধুরী (৭০) নামের এক লন্ডনপ্রবাসীর মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন তাঁর পরিবারের ছয়জন শিশুসহ ১৪ জন। তাঁদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের লন্ডনপ্রবাসী নূর মিয়া চৌধুরী তাঁর স্ত্রী, চার ছেলে, এক মেয়ে, ছয় নাতি-নতনি ও পুত্রবধূদের নিয়ে গত সোমবার রাতে লন্ডন থেকে দেশে বেড়াতে আসেন। ওই দিন রাত ১২টার দিকে তাঁরা মুরগির মাংস ও মাছ দিয়ে ভাত খেয়ে নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। কিছুক্ষণ পরই একে একে সবাই পেটে ব্যথা অনুভব ও বমি করেন। ভোর চারটার দিকে অচেতন হয়ে পড়েন নূর মিয়া। নূর মিয়াকে পরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোঘণা করেন।