'খাদ্যে ভেজাল লাগামহীন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খাদ্যে ভেজাল বর্তমানে বাংলাদেশে লাগামহীন অবস্থায় রয়েছে। আমাদের ঐক্যবদ্ধভাবে ভেজাল খাদ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ প্রতিরোধ হবে সচেতনতার।’ সিলেটের স্বাস্থ্য বিভাগীয় পরিচালক হরিপদ রায় গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপন অনুষ্ঠানে এ বক্তব্য দেন। ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ করতে না পারলে বিশ্ব স্বাস্থ্য দিবসের স্লোগান ‘নিরাপদ পুষ্টিকর খাবার—সুস্থ জীবনের অঙ্গীকার’ বিফল হবে বলে তিনি মনে করেন। গতকাল সকালে দিবসটি উপলক্ষে নগরে শোভাযাত্রা শেষে সিলেটের সিভিল সার্জনের কার্যালয়ে আলোচনা সভা হয়।