‘খালেদা জামায়াতকে লেলিয়ে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, খালেদা জিয়া জামায়াত-শিবিরকে লেলিয়ে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করছেন।গতকাল শুক্রবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে কায়কোবাদ চত্বরে আয়োজিত সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।আব্দুল মান্নান খান বলেন, দেশ যখন উন্নয়নের ধারায় এগিয়ে চলছে, ঠিক তখনই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পাকিস্তানি প্রেতাত্মারা সারা দেশে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে। তারা আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বাধাগ্রস্ত করতে চায়।প্রতিমন্ত্রী এর আগে সকালে উপজেলার ওয়াসেক মিলনায়তনে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় অংশ নেন।